মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হোম » ভোলা » ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলায় সাহাবুদ্দিন (৪২) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শহরের অফিসার পাড়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাহাবুদ্দিন বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। তিনি ভোলা আদালতে কর্মরত ছিলেন।
ভোলা কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, সকাল ৯টার দিকে সাহাবুদ্দিনের ডিউটি ছিল। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় সহকর্মীরা তাকে ফোন করেন। ফোনে সাড়া না পেয়ে তারা বাসায় গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অশান্তি থেকে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২৩:১০:০৮ ● ১৮ বার পঠিত
