মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণের বিকল্প নেই: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
হোম » বরিশাল » শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণের বিকল্প নেই: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঠমুখী হতে হবে। নিয়মিত খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সহায়ক।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়াচর্চা ও সহশিক্ষা কার্যক্রম জোরদার করা গেলে দক্ষ, সুস্থ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা সম্ভব।
তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও তদারকি নিশ্চিত করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশ সময়: ১৯:৩৪:৪০ ● ২৫ বার পঠিত
