সোমবার ● ২৭ জুলাই ২০২৬
হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে নানির মৃত্যু
হোম » বরিশাল » হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে নানির মৃত্যু![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে ইয়ারুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রূপচাঁদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইয়ারুন নেসা ওই গ্রামের বাসিন্দা রূপচাঁদ মাঝির স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ারুন নেসার হাঁস মেহেদী হাসানের ধান খেয়ে ফেলাকে কেন্দ্র করে নানি-নাতির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মেহেদী হাসান (১৯) তার নানি ইয়ারুন নেসাকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইয়ারুন নেসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রোকনুজ্জামান।
বাংলাদেশ সময়: ২৩:২০:৫৯ ● ২২ বার পঠিত
