সোমবার ● ২৭ জুলাই ২০২৬

পবিপ্রবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম

হোম » পটুয়াখালী » পবিপ্রবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম
সোমবার ● ২৭ জুলাই ২০২৬


অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম


সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় তাকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও আচার্যের নির্দেশনা মেনে চলতে হবে এবং ক্যাম্পাসে অবস্থান করতে হবে। একই সঙ্গে তিনি অন্য কোনো পেশা বা চাকরিতে যুক্ত থাকতে পারবেন না।

 

অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম পবিপ্রবির কৃষি অনুষদের জ্যেষ্ঠ শিক্ষক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৪:৩১ ● ২৪ বার পঠিত