শনিবার ● ২৫ জুলাই ২০২৬
কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন
হোম » গণমাধ্যম » কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সংগঠনের সদস্যদের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার জাহিদ তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ ডায়েরীর তানজিল জামান জয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. রাশেদ আরাফাত (দৈনিক আলোকিত সকাল), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব (দৈনিক দেশ বর্তমান), অর্থ সম্পাদক তালুকদার আশিক (কলাপাড়া পোস্ট), দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু (দৈনিক নাগরিক ভাবনা) এবং নির্বাহী সদস্য মাহতাব উদ্দিন হেলাল (দৈনিক স্বাধীন সংবাদ) ও আবু বকর সিদ্দিক (বরিশাল বার্তা)।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪:১৮:০১ ● ২১ বার পঠিত
