বরগুনার আদালতে ভুয়া ট্রেজারি চালানে জামিন, চাঞ্চল্য

হোম » বরগুনা » বরগুনার আদালতে ভুয়া ট্রেজারি চালানে জামিন, চাঞ্চল্য
সোমবার ● ২০ জুলাই ২০২৬


বরগুনার আদালতে ভুয়া ট্রেজারি চালানে জামিন, চাঞ্চল্য

 

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার আদালতে ৫ লাখ টাকার ভুয়া ট্রেজারি চালান জমা দিয়ে মো. মাহবুবুল আলম নামে এক দণ্ডপ্রাপ্ত আসামির জামিন নেওয়ার ঘটনায় আদালতপাড়া ও জেলা আইনজীবী সমিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি আদালতে জানানো হলে আগামী ২২ জুলাই শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় দণ্ডিত মাহবুবুল আলম আপিলের শর্তে ৫ লাখ টাকার ট্রেজারি চালান জমা দিয়ে জামিন নেন। পরে আদালতের নির্দেশে ওই টাকা উত্তোলনের সময় হিসাবরক্ষণ অফিস ও সোনালী ব্যাংক জানায়, চালানটি ভুয়া।

বাদী শাহজালাল বিল্লাহ বিষয়টি আদালতে লিখিতভাবে অবহিত করেন। এদিকে আসামির আইনজীবী গোলাম মোস্তফা সুমন জানান, সরল বিশ্বাসে চালানটি সত্যায়িত করেছিলেন এবং পরে আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও পিপি মো. নুরুল আমিন বলেন, ঘটনার পর থেকে ব্যাংকের মাধ্যমে যাচাই ছাড়া কোনো ট্রেজারি চালান আদালতে দাখিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক।

বাংলাদেশ সময়: ১৯:২৯:২৯ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ