কয়রায় সুশীলনের সিসিএইচআর প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

হোম » খুলনা » কয়রায় সুশীলনের সিসিএইচআর প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সোমবার ● ২০ জুলাই ২০২৬


কয়রায় সুশীলনের সিসিএইচআর প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় সুশীলনের সিসিএইচআর (সিসিএইচআর) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

 

সভায় সভাপতিত্ব করেন সুশীলনের পরামর্শক ও সিসিএইচআর প্রকল্পের ফোকাল ব্যক্তি এম. মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

 

সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মো. মোকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, সমাজসেবক এইচ. এম. শাহাবুদ্দিন আহমেদ, জেজেএসের মো. শরিফুল ইসলাম, সুশীলনের উপজেলা ম্যানেজার মোছা. ছফুরা খাতুন এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর আব্দুল কুদ্দুস ও দেবিকা দাশ।

 

বক্তারা প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন অংশীজনের সমন্বিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:২৪:৩৬ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ