গাছ লাগানোর পাশাপাশি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

হোম » খুলনা » গাছ লাগানোর পাশাপাশি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬


গাছ লাগানোর পাশাপাশি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

 

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে বনায়ন কার্যক্রমের পাশাপাশি রোপণ করা গাছের সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু গাছ লাগালেই হবে না, বনায়নের প্রকৃত সুফল পেতে হলে রোপণকৃত প্রতিটি চারার সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে।

 

শুক্রবার (১৭ জুলাই) সকালে বাগেরহাটের কচুয়া ও মোড়েলগঞ্জ উপজেলার সামাজিক বনায়নের আওতাধীন বিষখালী নদীতীরবর্তী বাগান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

 

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বিষখালী নদীর দুই তীরে রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার গাছের চারা সরেজমিনে ঘুরে দেখেন এবং চারাগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগীদের গাছের সুরক্ষা ও নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেন।

 

ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় এলাকায় বনায়নের কোনো বিকল্প নেই। বনজ সম্পদ সংরক্ষণ এবং সামাজিক বনায়ন কর্মসূচিকে সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

পরিদর্শনকালে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সামাজিক বনায়নের উপকারভোগী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৩:৩৫ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ