নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে সংবর্ধনা

হোম » পিরোজপুর » নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে সংবর্ধনা
শুক্রবার ● ৩ জুলাই ২০২৬


 

নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুইকে সংবর্ধনা দিয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নাজিরপুর উপজেলা টাইম টাওয়ার চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রিয়াজ ফরাজী সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য মো. মুজিবর রহমান শেখ।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করেন। তিনি পিরোজপুরের উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল সিকদার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানজীদ রশিদ বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি রেহান রাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান এবং সদস্যসচিব তারেক আব্দুল্লাহ বাপ্পীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:১৮:০১ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ