বুধবার ● ১ জুলাই ২০২৬
পাথরঘাটায় চৌকিদারদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ
হোম » বরগুনা » পাথরঘাটায় চৌকিদারদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
জনসেবার মানোন্নয়ন এবং গ্রামাঞ্চলে দায়িত্ব পালনে গতি আনতে বরগুনার পাথরঘাটা উপজেলার ইউনিয়ন পর্যায়ের চৌকিদারদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ে কর্মরত চৌকিদারদের চলাচল সহজ হবে এবং তারা আরও দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বাইসাইকেল পাওয়ায় চৌকিদাররা আইন-শৃঙ্খলা রক্ষা, সরকারি নির্দেশনা ও বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবেন। এর ফলে গ্রামাঞ্চলে জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।
বক্তারা বলেন, মাঠপর্যায়ের সেবাকে আরও গতিশীল ও কার্যকর করতে স্থানীয় প্রশাসনের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাইসাইকেল পেয়ে চৌকিদাররা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৬:২৩:১৩ ● ১৪ বার পঠিত
