রবিবার ● ১৪ জুন ২০২৬

মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রবিবার ● ১৪ জুন ২০২৬


মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ‘বি অনলাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করে দেহ তল্লাশি করলে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গুলিশাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭) এবং একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০)। পুলিশ জানায়, তারা দুজনই ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

মঠবাড়িয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৪ ● ৩৮ বার পঠিত