শুক্রবার ● ১২ জুন ২০২৬

দশমিনায় মেধা, বিজ্ঞান ও উদ্ভোবন বিষয়ক প্রদর্শণী অনুষ্ঠিত

হোম » প্রযুক্তি » দশমিনায় মেধা, বিজ্ঞান ও উদ্ভোবন বিষয়ক প্রদর্শণী অনুষ্ঠিত
শুক্রবার ● ১২ জুন ২০২৬


 

দশমিনায় মেধা, বিজ্ঞান ও উদ্ভোবন বিষয়ক প্রদর্শণী অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী 

 

পটুযাখালী দশমিনা উপজেলায় মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ে প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।

 

‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ- সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ( ১২ জুন) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ হর রুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশন এক্সিরেন্স সাপোর্ট স্কিল(EESS)’ এবং এসইডিপির যৌথ আয়োজনে এ প্রদর্শণী অনুষ্ঠিত হয়।

মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ে প্রদর্শণী অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১২ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহন করে তাদের উদ্ভাবনী নতুন নতুন আইডিয়া, বিঞ্জান ভিত্তিক প্রকল্প( কৃষি, মৎস্য, জলবায়ুপরিবর্তন, বাল্যবিবাহ, মাদক বিরোধী বিষয়ে সৃজনশীল ধারণা প্রদর্শন করেন।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রদর্শণীর উদদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, বিএনডিবি কর্মকর্তা এস এম আরিফুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, ডাঃ ডলি আকব মহিলা কলেজের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মো. সায়েম, বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহমুদ সাহান মৃধা উদ্ধোধন শেষে শিক্ষার্থীদেও প্রদর্শণী ঘুওে দেথেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকার বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের নতুন নতুন মেধা বিকাশে নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাবাবনার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি আরো জনান বাংলাদেশ পূর্নগঠনে বিঞ্জান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নাই।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৩৬ ● ৫ বার পঠিত