কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় কাছেম আলী রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় কাছেম আলী রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


 

কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ করছেন ইউএনও কাউছার হামিদ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত পর্বে কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অমল মুখার্জী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন কমিটির সদস্য মোস্তফা জামান সুজন ও জাহানারা খানম।

 

চূড়ান্ত পর্বে কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রাণী দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ সুজাউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, নজরুল ইসলাম, মো. আল-ইমরানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

 

বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী সালসাবিল রাইয়্যান। বিজয়ীদের সনদ প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দুদকের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

এ প্রতিযোগিতায় মোট ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়, যাদের মধ্যে ২৩ জন ছাত্রী এবং একমাত্র ছাত্র ছিল মেশকাত। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় ও টিয়াখালী কেআই ইসলাম মাধ্যমিক বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৬:৫২:১৯ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ