রবিবার ● ৭ জুন ২০২৬
চরফ্যাশনে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা
হোম » ভোলা » চরফ্যাশনে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার মায়া ব্রিজ-সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমাদুল হোসেন এ জরিমানা আদায় করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন মঞ্জু পাটোয়ারী ও আমজাদ হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মায়া ব্রিজ-সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়াই বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় একটি মামলায় তাঁদের বিরুদ্ধে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাদুল হোসেন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:২০:৩৬ ● ২৫ বার পঠিত
