সোমবার ● ১ জুন ২০২৬
কলাপাড়ায় ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আটক
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আটক

সাগরকন্যা প্রতিবেদক, (পটুয়াখালী)
কলাপাড়া উপজেলায় ৪৭ বছর বয়সী এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফোরকান হাওলাদার (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, রোববার রাত ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকার ওই নারীর বাসায় বিদ্যুতের ত্রুটি দেখা দিলে ইলেকট্রিশিয়ান ফোরকান হাওলাদারকে ডেকে আনা হয়। কাজের উদ্দেশ্যে তিনি ঘরের দোতলায় গেলে ভুক্তভোগী নারীকে একা পেয়ে অশালীন আচরণ ও শারীরিকভাবে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় ওই নারীর চিৎকারে পাশের গোয়ালঘরে থাকা তার স্বামী ও সন্তান দ্রুত এগিয়ে এসে ফোরকান হাওলাদারকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত ফোরকান হাওলাদারকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:২৬:৩৮ ● ৩৬ বার পঠিত
