রবিবার ● ৩১ মে ২০২৬

শিল্পায়নের মাধ্যমে বদলে যাবে বাবুগঞ্জ: এনসিপি প্রার্থী ফরিদ আহম্মেদ

হোম » বরিশাল » শিল্পায়নের মাধ্যমে বদলে যাবে বাবুগঞ্জ: এনসিপি প্রার্থী ফরিদ আহম্মেদ
রবিবার ● ৩১ মে ২০২৬


শিল্পায়নের মাধ্যমে বদলে যাবে বাবুগঞ্জ: এনসিপি প্রার্থী ফরিদ আহম্মেদসাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলাকে আধুনিক শিল্পাঞ্চল (ইন্ডাস্ট্রিয়াল জোন) হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও উপজেলা আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ।

 

রবিবার (৩১ মে) বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের হলরুমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

 

ফরিদ আহম্মেদ বলেন, বাবুগঞ্জের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে স্থানীয় যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও উপকৃত হবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

তিনি আরও বলেন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েই এনসিপির রাজনীতি। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিতামূলক রাজনীতিই আমাদের লক্ষ্য। বাবুগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

 

মতবিনিময় সভায় সাংবাদিকরা উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও নদীভাঙনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন। জবাবে ফরিদ আহম্মেদ এসব সমস্যা সমাধানে জনবান্ধব ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

 

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলুর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আবু সাঈদ মুসা।

 

সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:১৫ ● ২৬ বার পঠিত