বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারে খাদ্য সহায়তা বিতরণ
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারে খাদ্য সহায়তা বিতরণ 
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
ইলিশ অভয়াশ্রম সংরক্ষণ ও মা-ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বরিশালের মেহেন্দিগঞ্জে চার হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরের অধীনে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে এই বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ওমর সানি, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো: আবুল বাসার সহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তালিকাভূক্ত প্রতিটি মৎস্য পরিবারের মাঝে আটা-১২ কেজি, মসুর ডাল-৮ কেজি, আলু-১৬ কেজি, চিনি-৪ কেজি ,লবণ-৪ কেজি, সয়াবিন তেল-১০ লিটার করে বিতরণ করা হয়।
সদ্য বিদায়ী বিতর্কিত উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ওমর সানি জানান, উপজেলার নিবন্ধিত চার হাজার জেলে পরিবারের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এই খাদ্যসামগ্রী সফলভাবে পৌঁছে দেওয়া হয়েছে।
এসজি/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৫৪:৪৮ ● ৪০ বার পঠিত
