গৌরনদীতে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন

হোম » বরিশাল » গৌরনদীতে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

গৌরনদীতে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলাে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভূমি সেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক মোঃ বিএম বেলাল এবং জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম মৃধা।

 

এছাড়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ ইব্রাহিম বলেন, দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জিত হলেও নামজারি (মিউটেশন) ও জমাখারিজ সম্পন্ন না থাকলে সরকারি স্বীকৃতি পাওয়া যায় না। এতে ভূমি মালিকদের বিভিন্ন প্রশাসনিক জটিলতা তৈরি হয়।

 

তিনি আরও বলেন, নামজারি না থাকলে জমি ক্রয়-বিক্রয়, দান বা হেবা সম্পাদন, ভবন নির্মাণের অনুমোদন এবং ব্যাংক ঋণ গ্রহণে বাধা সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন ও নাগরিক সেবা সহজীকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১২:৪০:৩২ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ