জাতীয় সংসদের চিফ হুইপ চারদিনের সফরে যাচ্ছেন বরগুনা

হোম » বরগুনা » জাতীয় সংসদের চিফ হুইপ চারদিনের সফরে যাচ্ছেন বরগুনা
বুধবার ● ১৩ মে ২০২৬



জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. নূরুল ইসলাম মনি। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. নূরুল ইসলাম মনি চারদিনের সরকারি সফরে বরগুনা যাবেন। (আজ, ১৩ মে) ঢাকা থেকে রওনা দিয়ে ১৬ মে পর্যন্ত বরগুনার পাথরঘাটার বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করবেন। এ তথ্য নিশ্চিত করেছেন চিফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা খাইরুল ইসলাম।

জানা যায়, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মনি সরকারি সফরে ১৩ মে হতে ১৬ মে বরগুনা ভ্রমণ করবেন। তার সফরসূচি হচ্ছে ১৩ মে বুধবার বিকাল ৩টায় ঢাকা জাতীয় সংসদ ভবন হতে বরগুনার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেবেন। রাতে বরগুনা সার্কিট হাউজে অবস্থান করবেন। ১৪ মে সকাল সাড়ে ৯টায় বৃহস্পতিবার বরগুনা সার্কিট হাউজ হল রুমে বরগুনা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সকাল ১১টায় বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে থাকবেন। ওই দিন দুপুর ১টায় বরগুনা সার্কিট হাউসে অবস্থান করবেন। বিকাল ৩টায় বরগুনা সার্কিট হাউজ হতে পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দেবেন।

বিকাল ৪টায় পাথরঘাটা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। রাত ৮টায় পাথরঘাটা হতে বরগুনা সার্কিট হাউসে অবস্থান এবং রাত্রিযাপন করবেন। ১৫ মে শুক্রবার সকাল সাড়ে ৮টায় বরগুনা সার্কিট হাউস হতে পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দেবেন।

সকাল ৯টায় পাথরঘাটা রাজনৈতিক কর্মীদের সাথে মতবিনিময় করবেন। ওই দিন দুপুর ১টায় পাথরঘাটা সদর মসজিদে জুমার নামাজ আদায় এবং সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকাল আড়াইটায় পাথরঘাটা হতে বামনার উদ্দেশ্যে রওনা দিয়ে বিকালে বামনা উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করবেন। ওইদিন বিকাল সাড়ে ৪টায় বামনায় অবস্থান এবং বামনা রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

সন্ধ্যা ৭টায় বামনা হতে বরগুনা সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৮টায় বরগুনা সার্কিট হাউসে অবস্থান এবং রাত্রিযাপন করবেন। ১৬ মে শনিবার সকাল ৯টায় বরগুনা সার্কিট হাউস হতে বেতাগীর উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ৯টায় বেতাগী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। সভা শেষে সকাল সাড়ে ১১টায় বেতাগী উপজেলায় রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। ওই দিন বিকাল ৩টায় সড়ক পথে বেতাগী হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ১টায় ঢাকায় নিজ বাস ভবনে অবস্থান করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৪২ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ