শনিবার ● ৯ মে ২০২৬

স্বাস্থ্যসেবা শুধু একটি পেশা নয়; এটি একটি মানবিক দায়িত্ব: ইলেন ভুট্টো

হোম » ঝালকাঠী » স্বাস্থ্যসেবা শুধু একটি পেশা নয়; এটি একটি মানবিক দায়িত্ব: ইলেন ভুট্টো
শনিবার ● ৯ মে ২০২৬


স্বাস্থ্যসেবা শুধু একটি পেশা নয় এটি একটি মানবিক দায়িত্ব-ইলেন ভুট্টো

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

‘স্বাস্থ্যসেবা শুধু একটি পেশা নয়, এটি একটি মানবিক দায়িত্ব’- এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

শনিবার (৯ মে) সকাল ১১টায় ঝালকাঠীর নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের আমতলী এলাকায় নবনির্মিত মোকসেদ আলী মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। নতুন এই হাসপাতালটি মোল্লারহাট ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষকে স্বল্পমূল্যে উন্নত চিকিৎসাসেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, তারা সেবার মান বজায় রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডা. মো. আনোয়ার হোসেন বাবলু, প্রফেসর মহম্মদ ইউনুস আলী সিদ্দিকী, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ডা. শামস-ই-জাহান সোনিয়া, শেরে-বাংলা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার, আব্দুল হাই আল হাদী, জেলা নির্বাচন অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডা. আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিকে সোহাগ।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৮:৫৮ ● ৬৭ বার পঠিত