শনিবার ● ৯ মে ২০২৬
তিনশ গ্রাম গাঁজাসহ দশমিনায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » তিনশ গ্রাম গাঁজাসহ দশমিনায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুঁজাখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত ছিদ্দিক মুন্সির ছেলে মো. হাসান মুন্সি (৩২) এবং দশমিনা সদর ইউনিয়নের দশমিনা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ইসমাঈল প্যাদার ছেলে মো. কাউসার প্যাদা (৩৬)।
দশমিনা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশ অভিযান চালিয়ে পুঁজাখোলা এলাকা থেকে হাসান মুন্সির পরনের লুঙ্গির বাম কোঁচে থাকা নীল পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা এবং কাউসার প্যাদার পরনের লুঙ্গির ডান কোঁচে থাকা সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাদের আটক করা হয়।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:২৫:১৩ ● ৭০ বার পঠিত
