শুক্রবার ● ৮ মে ২০২৬
বাউফলে সাবেক প্যানেল মেয়র বাবুল গ্রেফতার
হোম » রাজনীতি » বাউফলে সাবেক প্যানেল মেয়র বাবুল গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগের বাউফল পৌরসভা শাখার একাংশের সভাপতি আবদুল লতিফ খান বাবুল (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং স্বেচ্ছাসেবক দলের এক সভায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা দুটি পৃথক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
শুক্রবার জুমার নামাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে দুপুর ২টার দিকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল লতিফ খান বাবুল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বাউফল পৌর রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং একসময় পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮:২৬:৩৬ ● ২৭ বার পঠিত
