শুক্রবার ● ৮ মে ২০২৬
নলছিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪ শতাধিক রোগী পেলেন চিকিৎসাসেবা
হোম » ঝালকাঠী » নলছিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪ শতাধিক রোগী পেলেন চিকিৎসাসেবা

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ক্যান চেঞ্জ’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ৪ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
শুক্রবার (৮ মে) সকালে নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে এলাকার সাধারণ ও অসহায় মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, দিনব্যাপী চলা এ ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং কুষ্টিবিদ রোগীদের সেবা প্রদান করছেন।
উই ক্যান চেঞ্জের চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতাল -এর অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল বলেন, গ্রামের সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৬ ● ৪০ বার পঠিত
