সোমবার ● ৪ মে ২০২৬
বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদল নেতা অভি বহিষ্কার
হোম » রাজনীতি » বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদল নেতা অভি বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় ছাত্রদল নেতা আরাফাত রহমান অভিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তার সাংগঠনিক পদ বাতিল করা হয়।
রবিবার (০৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জারি করা হয়। পরে সোমবার (০৪ মে) বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সানাউল্লাহ সানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরগুনা জেলা শাখার সহস্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সানাউল্লাহ সানি বলেন, ঘটনার পর রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা কমিটির পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি হয়রানির বিষয় প্রমাণিত হয় অথবা তার সংশ্লিষ্টতা না থাকে, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:৫৭:৫১ ● ২৮ বার পঠিত
