শনিবার ● ২ মে ২০২৬

মেহেন্দিগঞ্জে পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান
শনিবার ● ২ মে ২০২৬


মেহেন্দিগঞ্জে পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শণে প্রতিমন্ত্রী রাজিব আহসান

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। শনিবার (২ মে) বিকেলে পৌর এলাকার পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক ও উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রকৌশলীদের নাগরিক সুবিধা নিশ্চিত করে টেকসই ও সুন্দর নগর গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম জমাদ্দার, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, পৌরসভার প্রকৌশলী সুকলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৪ ● ১৯ বার পঠিত