শনিবার ● ২ মে ২০২৬

বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেফতার

হোম » বরগুনা » বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেফতার
শনিবার ● ২ মে ২০২৬


বরগুনায় ৪০ পিচ ইয়াবা ৩০ গ্রাম গাজাসহ যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী আবাসন এলাকা থেকে এক যুবককে ৪০ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম গাজাসহ শনিবার দুপুরে গ্রেফতার করেছে বরগুনার গোয়েন্দা পুলিশ। ওই যুবক বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা গ্রামের দেলোয়ার ফরাজির ছেলে সরোয়ার হোসেন (৩৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে উপপরিদর্শক (এসআই) সুশীল কুমারের নেতৃত্ব একটি টিম অভিযান চালিয়ে সরোয়ার হোসেনকে তার বসত ঘরের সামনের রাস্তা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার দেহ তল্লাসি করে ৪০ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম গাজা উদ্ধার করে। উদ্ধারকৃত ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটের ওজন ৪ গ্রাম। যার অবৈধ বাজার মূল্য ১২ হাজার টাকা। এবং ৩০ গ্রাম গাঁজার অবৈধ বাজার মূল্য ২ হাজার ৪০০ টাকা।

উপপরিদর্শক (এসআই) সুশীল কুমার দাস বলেন, আমাদের পুলিশ সুপার ও গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী সরোয়ার হোসেনকে গ্রেফতার করতে পেরেছি। আমি বাদি হয়ে বরগুনা থানায় সরোয়ারের বিরুদ্ধে মামলা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, সরোয়ার হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৫৯ ● ৫৪ বার পঠিত