শনিবার ● ২ মে ২০২৬

কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাটে প্রতিরক্ষা কাজ শুরু

হোম » পিরোজপুর » কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাটে প্রতিরক্ষা কাজ শুরু
শনিবার ● ২ মে ২০২৬


---

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাট  ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত   মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন (এমপি)।  শুক্রবার বিকেলে পিরোজপুর-কাউখালী-নেছারাবাদ সড়কের  আমরাজুড়ি ফেরিঘাটের আশোয়া প্রান্তে ও পূর্ব আমরাজুড়ি প্রান্তে জিও ব্যাগ ফেলে জরুরী প্রাক প্রতিরক্ষা কাজের শুভ উদ্ভোধন করেন। ভাঙন রোধে এলাকার জিও ব্যাগ ডাম্পিং কাজের পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন, কাউখালী  উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান ,উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীর,সাধারণ সম্পাদক  এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইন  প্রমুখ।
জানাগেছে। পিরোজপুর কাউখালী নেছারাবাদ সড়কের আমরাজুড়ি ফেরিঘাটের উভয় প্রান্তে নদী ভাঙ্গন তীব্র হওয়ায় ফেরি চলাচল বন্ধ হওয়ার পথে ছিল। ফেরি চলাচল স্বাভাবিক রাখার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে ১ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ দেয়।
এর আগে প্রতিমন্ত্রী শিয়ালকাঠি ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামে ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত একটি সেতুর উদ্বোধন করেন। পরে সন্ধ্যা ৭টায় পহেলা মে উপলক্ষে আয়োজিত শ্রমিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৭:২৯ ● ২৯ বার পঠিত