শুক্রবার ● ১ মে ২০২৬
পিরোজপুরে মহান মে দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হোম » পিরোজপুর » পিরোজপুরে মহান মে দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
শুক্রবার (১ মে) সকালে শহরের টাউন ক্লাব মাঠে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে কৃষ্ণচূড়া মোড় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, পুলিশ সুপার মঞ্জুরুল আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালি শেষে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করা হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জন আরও বাড়ানো হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মঞ্জুরুল আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমান মামুন এবং সঞ্চালনা করেন জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৯:২৬:০৯ ● ৩১ বার পঠিত
