শুক্রবার ● ১ মে ২০২৬
মোংলায় পৌর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
হোম » খুলনা » মোংলায় পৌর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী![]()
সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
মোংলা পোর্ট পৌরসভার নিজস্ব নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের পুরাতন রিমঝিম সিনেমা হল চত্বর সংলগ্ন পৌর ভবন এলাকায় এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
পৌর নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ জানান, ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মোংলা পৌরসভার রাজস্ব অর্থায়নে যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিন তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণ কাজ আগামী ১৮ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি সাগরকন্যাকে আরও জানান, ১৯৭৫ সালে মোংলা পোর্ট পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ ৫১ বছর পর নিজস্ব ভবন নির্মিত হচ্ছে। এতদিন বিভিন্ন ভাড়া করা ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল বলেও জানান এই পৌর নির্বাহী প্রকৌশলী।
এএইচএ/এমআর
বাংলাদেশ সময়: ১৯:১০:৫৬ ● ৩৪ বার পঠিত
