শুক্রবার ● ১ মে ২০২৬
মির্জাগঞ্জে মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা![]()
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও শ্রমিকদলের উদ্যোগে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১ মে) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। দীর্ষ দেড় যুগ পরে শ্রমিকদলের উপজেলা শহরে অনুষ্ঠিত রেলীতে নেতাকর্মীরা নানা রংঙের ফেস্টুন হাতে নিয়ে শ্রমিকদের দাবী আদায়ের লক্ষ্যে স্লোগান দেয় এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্যে করা যায়। উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার ও সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন নান্নুর নেতৃত্বে এতে রেলীতে উপস্থিত ছিলেন, সুবিদখালী সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল হালিম, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু,সহ-সভাপতি মোঃ গেলাম ফারুক মুন্সী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সী, সাবেক সাধারন সম্পাদক মো জাহাঙ্গীর আলম ফরাজী, যুবদলের আহবায়ক মোঃ গাজী রাসেদ সামস্, যুগ্ন- আহবায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মোঃ গাজী আতাউর রহমান,কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আবদুর রাজ্জাক,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাসার মোকলেচ, সাধারন সম্পাদক মোঃ নাজমুল মৃধা প্রমূখ।
ইউজি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪৬ ● ২১ বার পঠিত
