আমতলী ও কলাপাড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

হোম » লিড নিউজ » আমতলী ও কলাপাড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী ও পার্শ্ববর্তী কলাপাড়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ও বিকেলে এসব ঘটনা ঘটে।

 

আমতলী উপজেলার পুজাখোলা গ্রামের কৃষক নুরজামাল (৫৪) বৃষ্টির মধ্যে মাঠে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। বজ্রপাতের আঘাতে তার শরীর ঝলসে যায়। খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী নিহতের বাড়ি পরিদর্শন করে পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেন।

 

অন্যদিকে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক খালেক হাওলাদার (৫৫) মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন হাসান সুমন মৃত ঘোষণা করেন।

 

তিনি জানান, খালেক হাওলাদারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দু’টি ইউডি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১০:৪৬ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ