গৌরনদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ঘিরে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করলেন ইউএনও

হোম » বরিশাল » গৌরনদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ঘিরে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করলেন ইউএনও
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ঘিরে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করলেন ইউএনও

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।

 

বুধবার (২৯ এপ্রিল) সকাল দশটায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ আয়োজনে তিনি বলেন, ‘খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান আকবরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এ সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২১ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ