শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

বরিশালের গৌরনদীতে ৪৫ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

হোম » শিক্ষা » বরিশালের গৌরনদীতে ৪৫ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬


 

বরিশালের গৌরনদীতে ৪৫ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার নীলখোলা ক্লাস্টারসহ বিভিন্ন ক্লাস্টারের মোট ৪৫ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ১৮ জন ও বদলিজনিত কারণে ২৭ জন শিক্ষককে এ সংবর্ধনা দেওয়া হয়।

 

নীলখোলা ক্লাস্টারের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাস্টারের সভাপতি নূরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধা। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক টি এম আলতাব হোসেন, সেলিম আহমেদ, আব্দুল মতিন হাওলাদার, বি এম ইউনুস আলী ও কল্পনা রানী মণ্ডল।

 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার দাস, প্রধান শিক্ষক মন্দিরা পাল, ক্লাস্টারের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিটু, উপজেলা সহকারী শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুদাম পাল, সহ-সভাপতি এইচ এম জাকির হোসেন, সুব্রত কুমার পাল, দিলীপ রুদ্র, মালা রায়সহ অন্যান্যরা।

 

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের মাঝে মানপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:৩৬ ● ২১ বার পঠিত