বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মে বিক্রেতাকে জরিমানা

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মে বিক্রেতাকে জরিমানা
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মে বিক্রেতাকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে বিসমিল্লাহ ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার নতুন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড কার্যকর করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় বিসমিল্লাহ ট্রেডার্সের বিরুদ্ধে এ জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৬:২৭ ● ২৭ বার পঠিত