বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬
দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
হোম » পটুয়াখালী » দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জি. এম. এনামুল হক, মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক হোসেন, ডা. মাহাবুব, ডা. ফারজানা প্রমুখ বক্তব্য দেন।
এর আগে হাসপাতাল সড়ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১২:২১:৫৫ ● ১০০ বার পঠিত
