মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬

নাজিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেফতার

হোম » পিরোজপুর » নাজিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেফতার
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬


 

নাজিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) গভীর রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ননী (৪২) ওই গ্রামের প্রমানন্দের ছেলে।

পুলিশ জানায়, ২০০৩ সালে একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে ননী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডও রয়েছে।

নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল কায়েসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৯:১৬ ● ২৬ বার পঠিত