মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় এসএসসি ও সমমানের প্রথম দিনে অনুপস্থিত ৭২ পরীক্ষার্থী
হোম » শিক্ষা » কলাপাড়ায় এসএসসি ও সমমানের প্রথম দিনে অনুপস্থিত ৭২ পরীক্ষার্থী

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ১০টি কেন্দ্রে মোট ২ হাজার ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৯৫ জন অংশ নেয়; অনুপস্থিত ছিল ৭২ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় ১ হাজার ২৭৪ জনের মধ্যে ৩৫ জন, মাদ্রাসা বোর্ডের সমমান পরীক্ষায় ৬০৩ জনের মধ্যে ৩৩ জন এবং ভোকেশনাল শাখায় ১৯০ জনের মধ্যে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
কলাপাড়ায় ৬টি এসএসসি, ৩টি মাদ্রাসা এবং ১টি ভোকেশনাল কেন্দ্র মিলিয়ে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোনো কেন্দ্রে অসাধুপায় অবলম্বনের অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৭:৫৩:৪০ ● ৫১ বার পঠিত
