মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬

মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

হোম » শিক্ষা » মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬


 

মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

সারাদেশের ন্যায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মোট ৯টি কেন্দ্রে একযোগে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরীক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করে পরীক্ষার্থীরা। কেন্দ্র পরিদর্শন শেষে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান গণমাধ্যমকে জানান, পরীক্ষার পরিবেশ সুন্দর ও নিয়ন্ত্রিত রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৪ ● ৪০ বার পঠিত