রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা বিতরণ

হোম » কৃষি » কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা বিতরণ
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা বিতরণসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় গোলপাতার বাগান সৃষ্টি ও উফশি আউশ ধানের উৎপাদন বাড়াতে বিনামূল্যে চারা, জৈব সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ দরবার হলে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন/প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রম শুরু হয়। এতে ৫০০ জন কৃষককে গোলপাতার চারা এবং ১ হাজার ২০০ জন কৃষককে জৈব সার ও উফশি আউশ ধানের বীজ প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ। উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, কলাপাড়া থানার এসআই কামরুল ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির। এছাড়া কৃষক তারেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১০:৩০ ● ১৫ বার পঠিত