রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬
জিয়ানগরে সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেশসেরা শাখা প্রধান নির্বাচিত
হোম » পিরোজপুর » জিয়ানগরে সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেশসেরা শাখা প্রধান নির্বাচিত

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
সোনালী ব্যাংক পিএলসি’র ‘বার্ষিক সম্মেলন-২০২৬’-এ দেশের সেরা শাখা প্রধান নির্বাচিত হয়েছেন পিরোজপুরের জিয়ানগর সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মশিউর রহমান গাজী।
এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
মশিউর রহমান গাজী সাগরকন্যাকে জানান, প্রিন্সিপাল অফিস পিরোজপুর ও জিএমও বরিশালের সার্বিক দিকনির্দেশনা এবং সহযোগিতার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মশিউর রহমান গাজী জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের কৃতি সন্তান। তিনি মরহুম সোবাহান গাজীর ছোট ছেলে।
বাংলাদেশ সময়: ১৬:৩২:০৫ ● ৪২ বার পঠিত
