শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
হোম » লিড নিউজ » সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম. শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ.কে.এম. আউয়াল নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। ১৩টি পদের এ নির্বাচনে ৭টি পদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৬টি পদে বিজয়ী হয়েছে।
বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আলী মোল্লা, অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান এবং সদস্য নাসিমা আক্তার, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।
আওয়ামী লীগ-সমর্থিত অন্যান্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার, হিসাব নিরীক্ষক রফিকুল ইসলাম শিমুল এবং সদস্য সরজীত কুমার অধিকারী।
জেলা আইনজীবী সমিতির মোট ২২৬ জন ভোটারের মধ্যে ২১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রেজাউল করিম শামীম।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় দলটি এই দুটি পদ হারিয়েছে। তিনি বলেন, ফোরামের তিন সদস্য অ্যাডভোকেট নরুল ইসলাম সরদার, অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:১১:৩৬ ● ৩৩ বার পঠিত
