মঠবাড়িয়ায় নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


 

মঠবাড়িয়ায় নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

 

উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজসজ্জা নিয়ে অংশ নেন।

 

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কে এম হুমায়ুন কবীরসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এছাড়া উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আকলিমা আক্তার। তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ; এই উৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা বয়ে আনে।

 

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পুরো মঠবাড়িয়ায় ছিল উৎসবের আমেজ। স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৫৩ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ