সভাপতি ইউসুফ, সম্পাদক জাবেদ কলাপাড়ায় সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

হোম পেজ » গণমাধ্যম » সভাপতি ইউসুফ, সম্পাদক জাবেদ কলাপাড়ায় সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


 

সভাপতি ইউসুফ, সম্পাদক জাবেদ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া সাংবাদিক ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান ইউসুফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দিন প্রতিদিন-এর কলাপাড়া প্রতিনিধি এস এম ইলিয়াস জাবেদ।

 

সোমবার (১৩ এপ্রিল) রাতে ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

 

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত রিমন সিকদার (দৈনিক ঘোষণা), সহ-সভাপতি খাইরুল আমিন তালুকদার (দৈনিক আলোকিত বরিশাল), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আল আতিক (দৈনিক আমার দেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন মানিক (দৈনিক বরিশাল সমাচার), দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন (দৈনিক গণকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ আরাফাত (দৈনিক আলোকিত সকাল) এবং অর্থ সম্পাদক ফখরুল আলম (দৈনিক মাতৃছায়া)।

 

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জেড এম কাওছার (দৈনিক আইন বার্তা), মো. ফোরকান তালুকদার (দৈনিক দখিনের কাগজ), এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের কণ্ঠ) এবং মো. মাহতাব হোসেন হাওলাদার (ধ্রুববাণী)।

 

কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দ সংগঠনের সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:১৬ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ