রবিবার ● ১২ এপ্রিল ২০২৬

কলাপাড়া-পটুয়াখালী সড়কে প্রাইভেট কার ও বাসের সংঘর্ষ, খাদে ছিটকে পড়ল শিশু

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়া-পটুয়াখালী সড়কে প্রাইভেট কার ও বাসের সংঘর্ষ, খাদে ছিটকে পড়ল শিশু
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬


 

কলাপাড়া-পটুয়াখালী সড়কে প্রাইভেট কার ও বাসের সংঘর্ষ, খাদে ছিটকে পড়ল শিশু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে প্রাইভেটকার ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বানরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে বরিশাল থেকে কুয়াকাটাগামী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়।

 

এ সময় সংঘর্ষের তীব্রতায় গাড়ির দরজা খুলে গিয়ে একটি শিশু ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে শিশুসহ পাঁচজন আহত হন।

 

স্থানীয়রা দ্রুত শিশুটিকে খাদ থেকে উদ্ধার করেন এবং আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনার পর গাড়িতে আটকে পড়া অন্যান্য যাত্রীদেরও উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৭:১৯ ● ৬৫ বার পঠিত