বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল অবৈধভাবে মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ বাজারে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে, স্থানীয় ব্যবসায়ী সুশান্ত বালা তার দুইটি গোডাউনে প্রায় ৩২০০ লিটার ডিজেল ও পেট্রোল মজুদ করে রেখেছেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ সরদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মজুদ তেল জব্দের পর ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানকালে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আনোয়ার হোসেন, পুলিশের এএসআই অনুপম বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:০৯:২৯ ● ২২ বার পঠিত
