মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
যশোরের বেনাপোল স্থল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহত, আহত ১
হোম পেজ » খুলনা » যশোরের বেনাপোল স্থল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহত, আহত ১ 
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোল স্থল বন্দরে পণ্য আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক আহত হন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দরের টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে লোহার শিট নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ক্রেনের তার ছিঁড়ে শাহজান আলী (৫৬) ও সোহেল (৫২) গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজান আলীকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাবের ছেলে। আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সদস্য।
শার্শা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইব্রাহীম জানান, আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহাজান আলীকে মৃত ঘোষণা করা হয়।
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। একজন শ্রমিক নিহত হয়েছেন এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:০৩:১৬ ● ২৯ বার পঠিত
