সোমবার ● ৬ এপ্রিল ২০২৬

গলাচিপায় স্বামীর মালামাল নিয়ে স্ত্রী উধাও

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় স্বামীর মালামাল নিয়ে স্ত্রী উধাও
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬


গলাচিপায় স্বামীর মালামাল নিয়ে স্ত্রী উধাও

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় স্বামীর বাড়ি থেকে সোনা-গয়না ও নগদ টাকা নিয়ে স্ত্রী উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একাধিকবার সালিশ হলেও সমাধান না পেয়ে অবশেষে আদালতের আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী স্বামী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাওলাদারের ছেলে কবির হাওলাদারের সঙ্গে পাশের ৬ নম্বর ওয়ার্ডের পক্ষিয়া গ্রামের জসিম শিকদারের মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর কাছ থেকে সোনা-গয়না ও নগদ টাকা নেওয়ার পর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে তিনি ঢাকায় গিয়ে গার্মেন্টস কর্মী হিসেবে অবস্থান করছেন বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিক সালিশ অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেন কবির হাওলাদার। তিনি বলেন, তিনি গরিব মানুষ, সঠিক বিচার এবং তার মালামাল ফেরত চান।

পরে বিষয়টি নিয়ে গলাচিপা থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে এসআই হাকিম উভয় পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করেন। তবে সমাধান না হওয়ায় ভুক্তভোগী পক্ষ শেষ পর্যন্ত পটুয়াখালী আইন সহায়তা কেন্দ্রে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন সুমি আক্তার, জসিম শিকদার, খাদিজা বেগম ও শাকিল শিকদার।

এ বিষয়ে মেয়ের পিতার বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে জানা গেছে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৬:১০ ● ৩৩ বার পঠিত