শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
মহিপুরে ১২ কেজি গাঁজাসহ চারজন আটক
হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে ১২ কেজি গাঁজাসহ চারজন আটক

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটকরা হলেন- মো. রফিক হাওলাদার (৪২) ও মো. কুদ্দুস হাওলাদার (৩৫) উভয়ের ঠিকানা মহিপুর থানার বিপিনপুর গ্রামে। এছাড়া মো. শাহ আলম (২০) ও মোসা. শারমিন বেগম (১৯), উভয়ের ঠিকানা কলাপাড়া থানার লালুয়া ইউনিয়নে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং এ সময় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান ১২ কেজি গাঁজাসহ চারজনকে আটকের খবর নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ২১:০৬:৫২ ● ২১ বার পঠিত
