শনিবার ● ৪ এপ্রিল ২০২৬

দশমিনায় আকবর-নজরুলের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগে মানববন্ধন

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় আকবর-নজরুলের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগে মানববন্ধন
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬


 

দশমিনায় আকবর-নজরুলের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় জমি দখলের অভিযোগে আকবর খাঁন ও নজরুল খাঁনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার পশু হাসপাতাল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আকবর খাঁন ও নজরুল খাঁন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।

 

বক্তারা আরও বলেন, অভিযুক্তরা তাদের পৈত্রিক ও রেকর্ডভুক্ত সম্পত্তি দখলের চেষ্টা করছেন এবং জোরপূর্বক নিজেদের মালিকানা দাবি করছেন। তারা দ্রুত এসব দখলচেষ্টা বন্ধ করে জমি ফেরত দেওয়ার দাবি জানান।

 

মানববন্ধনে লাল মিয়া হাওলাদার, নাসির, সেলিম গাজী, জালু সিকদার, হালেম সিকদার, মজিবর খান, বেল্লাল ভূইয়া, ফরিদা বেগম, ইউনুছ মৃধা, জাকির মৃধা, অসিম গাজী, সুজন মৃধা ও সজিব মৃধাসহ প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯:০৪:২৩ ● ৩৬ বার পঠিত