বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদককারবারি আটক
হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদককারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ ৪ মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদেরবেৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহাবুদ্দিন বেপারী (২৫), মোহাম্মদ নবীন হোসেন (২৫), মোঃ মেহেদী হাসান (২১) ও মোঃ সজিব জমাদ্দার (১৯)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান হাওলাদার এদের আটকের বিষয়ে স্বীকার করে জানান, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
বাংলাদেশ সময়: ২১:০৩:৫১ ● ১৯ বার পঠিত
